মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডোমারে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আলমগীর হোসেন ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারী ডোমারে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন শহরের বিভিন্ন স্কুলও কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার সকাল ১১টায় ডোমার রেলঘুন্টি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করার সময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা যানজট নিরসনে যানবাহন পারাপার করার সময় পুলিশ তাদেরকে সহযোগিতা করেন। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে এ এক অন্য আন্দোলন,অন্য তাদের ভাষা,অন্য তাদের প্রত্যয়। কেউ বলে না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, কেউ বলে না কালো হাত গুড়িয়ে দাও। ওদের ভাষা খুব সহজ সরল একটি শ্লোগান ’উই ওয়ান্ট জাস্টিস’।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ডোমার সরকারী বালিকা বিদ্যালয়,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় এবং ডোমার সরকারী কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।