মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশর ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

bd team map
স্পোর্টস ডেস্কঃ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসছে আগামী ২ নভেম্বর। ৭ নভেম্বর দুই দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় জিম্বাবুয়ে সিরিজের জন্যে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে বৃহস্পতিবার। দুপুর সোয়া ২টায় তাদের রিপোর্টিং করতে বলা হয়েছে।

প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি। রুবেল হোসেনের ইনজুরি ও সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্সে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন রাব্বি।

১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।