মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নরসিংদীর চরাঞ্চলে দারিদ্র পীড়িত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ 

প্রতিনিধি ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
নরসিংদী জেলার করিমপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত ব্যাতিক্রমধর্মী দারিদ্র পীড়িত পরিবারের মাঝে ‘কোরবানী কর্মসূচী’ সফল ও শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৩ আগষ্ট’১৮ বৃহস্পতিবার সকাল ৮টায় ইংল্যান্ডের বার্মিংহাম ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ-এর বাস্তবায়নে, মাদার ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) এর সহযোগিতায় ৩০টি গরু কোরবানি করে ১২শত পরিবারের মাঝে ২কেজি করে মাংস বিতরন করা হয়েছে।  কোরবানির মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পনিষদের চেয়ারম্যান হাজী মোঃ হারিছ মিয়া, মাদার ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক ফাহিমা খানম, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের প্রতিনিধি ও সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ আমানুল্লাহ আমানসহ সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত এলাকায় ১২শত পরিবারের প্রায় ৬হাজার দারিদ্র পীড়িত দুঃস্থ, এতিম, বিধবা, বৃদ্ধা, প্রতিবন্ধী, ভিক্ষুক অনাথসহ অসহায় পরিবারের ঈদ আনন্দে স¤পৃক্ত করণের লক্ষ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে বলে জানান।