ব্রাহ্মণবাড়িয়ায় ২বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় এসআই/ ধর্মজিত সিংহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৩/০৮/২০১৮খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সিআর-৫৪২/১৬ মামলার ০২বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ নাদিম মাহমুদকে ব্রাহ্মণবাড়িয়া সদর বাসুদেব ইউপি এলাকা থেকে গ্রেফতার করে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।