তাহিরপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ।। তাহিরপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা। গতকাল বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গনমিলনায়তন কেন্দ্রে ভিশন ২০২১ ও এসডিজি ২০৩০ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সরকারী বেসরকারী কর্মকর্তা ও আদিবাসি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব। উপস্থিত আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা,নুরুল আমিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল,শফিকুল ইসলাম দানু,মুজিবুর রহমান,অজয় কুমার দে,বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সমাজ সেবক সেলিম আখঞ্জি প্রমূখ। সভায় বক্তরা উপজেলার মাহারাম নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালূ উত্তোলন বন্ধ করা সহ বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া,বৌলাই ও যাদুকাটা নদী খননের বিষয়ে জেলা প্রশাসনের সুষ্টু তদারকি,উপজেলার যে সমস্ত গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সে সমস্ত গ্রামে বিদ্যালয় স্থাপন,উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ,তাহিরপুর বাজারের রাস্তাটি সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদে চিকিৎসক নিয়োগ, বোর ফসলী হাওরগুলোতে যথাসময়ে হাওর থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা ও যথাসময়ে বাঁধ নির্মান সহ বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন।