মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

মোস্তফা খান ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ধারা থেকে ময়মনসিংহগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে হালুয়াঘাটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট, ২০-৩০০৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবিদ হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। আর ৫জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আতিকুল ইসলাম (২২) নামে আরেকজন মারা যান। তাদের উভয়ের বাড়ি হালুয়াঘাট।

থানা পুলিশ সিএনজি ও ট্রাক জব্দ করলেও ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। তারাকান্দা ওসি মাহবুবুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।