মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাহিরপুরে সাংবাদিকদের নিয়ে মাদক বিরোধী সভা

প্রতিনিধি ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

তাহিরপুরে সাংবাদিকদের নিয়ে মাদক বিরোধী সভা অনুষ্টিত। গতকাল শুক্রবার বিকেলে তাহিরপুর থানা প্রাঙ্গনে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব। সভায় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বিগত ২৭ জুন/২০১৮ হতে ৩১শে আগষ্ট/২০১৮ ইং পর্যন্ত তাহিরপুর থানায় মাদক বিরোধী অভিযানে এজাহার নামীয় ৬৫ জন আসামী, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত ২৬ জন আসামী গ্রেফতার করে এবং এর সঙ্গে ২৫শ ৫ পিছ ইয়াবা, ১কেজি গাঁজা, ৬৫ লিটার চোলাই মদ, ১১৮ বোতল অফিসার চয়েস জব্দ করা হয়। এ সকল মালামালের আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা বলে মতবিনিময় সভায় জানানো হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, মাছরাঙ্গা টিভির ইমরানুল হক চৌধুরী, সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু,বাংলাদেশ প্রতিদিন মাসুম হেলাল, এসএটিভি মাহতাব উদ্দিন,সুনামগঞ্জ সময় সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ ডাক এর বার্তা সম্পাদক মানব তালুকদার, এনটিভির দেওয়ান গিয়াস চৌধুরী,ডিবিসি’র আমিনুল ইসলাম,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সমকাল সাংবাদিক আমিনুল ইসলাম,সহ সভাপতি যায়যায় দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু প্রমূখ। মতবিনিময় সভা শেষে তাহিরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে আটককৃত কুনা জাল প্রকাশ্যে সাংবাদিকদের সম্মূখে পুরানো হয়।