মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে চোরাই গরু-ট্রাকসহ তিনজন গ্রেফতার

পাপন সরকার ৫২ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ৩টি চোরাই গরু ও ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকালে নগরীর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তিনজনকে আটক করা হয়।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, গরুগুলো ভারতীয়। কোনো রাজস্ব প্রদান ছাড়ায় সেগুলো পাচার করে আনা হয়েছিলো। এরপর একটি ট্রাকে করে গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। পরে খবর পেয়ে পুলিশ গরুসহ তিনজনকে আটক করে।