মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাহিরপুরে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

প্রতিনিধি ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

তাহিরপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় বিক্রয় কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব। এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মুসফিকুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, দলীয় নেতা বাদল দেবনাথ,অজয় মুখার্জি প্রমূখ।