ডিমলায় বিষপানে ছাত্রীর আত্মহত্যা
গতকাল ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের দশম শ্রেণী পড়ুয়া আবু বক্করেরে কন্যা মায়ের সাথে ঝগড়া করে কীটনাশক পানে আত্মহত্যা করেন। গতকাল রাত ১২ টায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১ টায় আবু বক্করেরে কন্যা বিউটি আক্তার মৃত্যুবরণ করেনে। এলাকাবাসী জানায় প্রেম ঘটিত কারনে মায়ের সাথে তার ঝগড়া বিবাদ হয়। তবে তার পরিবারের কেউ এ বিষয়ে মুখ খুলেননি। উক্ত ইউ.পি চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন ও উক্ত এলাকার ইউ.পি সদস্য ইয়াছিন আলী সহ মেয়ের পরিবারেরের পক্ষে কয়েকজন মৃতদেহটি থানা থেকে নিয়ে যান। জানা গেছে এ বিষয়ে ডিমলা থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। যার মামলা নং- ২৩, তারিখ- ১২ সেপ্টেম্বর- ২০১৮ ইং।