মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানি : গ্রেফতার ১

আজিজুল হাই ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার বিকালে উপজেলার মগটুলা ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার তরফ পচাইল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২২)’র নবাবাগঞ্জ বাজারে কম্পিউটারের দোকানে ওই ছাত্রী মোবাইলে গান লোড করতে যায়। এসময় ছাত্রীটিকে একা পেয়ে দোকানের সাটার লাগিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে জনতা হাতেনাতে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। নির্যাতীতা ধনিয়া কান্দি ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এস আই আব্দুল করিম জানান, এলাকাবাসী ছেলে-মেয়েকে আটক করে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে থানায় এনে মামলা করে তাদেরকে আজ রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।