তাহিরপুরে বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মবিনুর মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) : ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ম-হয়রানি ও হাওরের ফসলে লাভজনক দাম নিশ্চিত করনের দাবীতে তাহিরপুরে বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
সোমবার বাংলাদেশ কৃষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার একটি ব্যানারে ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ম-হয়রানি ও হাওরের ফসলে লাভজনক দাম নিশ্চিত করনের দাবীতে তাহিরপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল শেষে তাহিরপুর পশ্চিম বাজার শাহজালাল টাওয়ারের সম্মূখে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়ন নেতা খোকন দেব প্রমূখ।
প্রতিবাদ সভা শেষে নেতৃবৃন্দরা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দাখিল করে।