বারইয়ারহাটে ফারিয়া কমিটির মতবিনিময় সভা সম্পন্ন
চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌরসভার খাঁন সিটি সেন্টারে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশান (ফারিয়া) এর এক মত বিনিময় সভা অনুস্টান সম্পন্ন হয়।
উক্ত মতবিনিময় সভায় “ফারিয়া” সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উজ্জলের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মাননীয় মেয়র জনাব ভিপি নিজাম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি জনাব কামাল উদ্দিন চৌধুরী, ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।এসময় বক্তারা সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।