মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যৌন হয়রানির থেকে উত্তরণে নারীর করণীয়

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

Hispanic girl with her hand extended signaling to stop useful to campaign against violence, gender or sexual discrimination (Focused on her hand)
লাইফস্টাইল ডেস্কঃ কর্মক্ষেত্রে নারীদের প্রবেশ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে অফিসে আসার পথে রাস্তা-ঘাটে, যানবাহনে নারীরা এখন প্রায়ই হয়রানি বা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণের পথ অন্যদের পাশাপাশি নারীদেরকে বের করতে হবে। হয়রানির শিকার হওয়ার মুহূর্তে সঙ্গে যা থাকে তা দিয়েই কখনো কখনো পরিস্থিতি সামাল দেয়া যেতে পারে। নিচে হয়রানি থেকে বাঁচতে নারীদের জন্য তেমনই কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো :

সঙ্গে কী কী রাখবেন : রাস্তা-ঘাটে হঠাৎ আক্রমণকারীকে রুখতে বডি স্প্রে সম্ভব হলে পেপার স্প্রে নিজেদের ব্যাগে রাখা খুব জরুরি। যখনই বুঝতে পারবেন অবস্থা বেগতিক ব্যাগ থেকে স্প্রে বের করে হাতে রাখুন। আক্রমণকারী সামনে এলেই চোখের ওপর স্প্রে করুন।

মরিচ গুঁড়ো : ছোটো একটি কৌটোয় গোল মরিচ গুড়ো রাখুন ব্যাগে। কেউ আক্রমণ করতে এলেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিন চোখে। অন্তত কিছু ক্ষণের জন্য আপনি নিশ্চিন্ত। এই সময়ের মধ্যে রাস্তা বদল করে ফেলুন।

পিপার নাইফ : বটল ওপেনার পিপার নাইফ, নেল কাটারের হ্যান্ডি সেট কিনতে পাওয়া যায় বাজারে। এমনই কিছু জিনিস কিনে ব্যাগে রাখুন। আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আচমকা আঘাত করুন। আঘাত করতে না পারলেও ছুরি বের করে অন্তত ভয় দেখানোর চেষ্টা করা যেতে পারে।

কামড় : যদি পিছন থেকে হামলা হয় তবে হামলাকারীর হাত গলার কাছে থাকলে সজোরে কামড় বসান। কোমরের কাছে থাকলে খিমচে দিন।

স্মার্টফোন অ্যাপ : হয়রানির হাত থেকে বাঁচতে অ্যাপের সাহায্য নিন। এর মাধ্যমে লোকেশস ট্র্যাকারের সাহায্যে পরিবার, বন্ধুদের তাৎক্ষণিক জানান যে আপনি বিপদে পড়েছেন।

চিৎকার করুন : জোরে চিৎকার করুন। হামলাকারী হুমকি দিলেও একবার অন্তত চিৎকার করুন। এতে আশপাশ থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে।

সতর্ক থাকুন : রাস্তায় হাঁটার সময় ফোনে কথা বলা বা কানে হেডফোন লাগিয়ে গান শোনা আমাদের অভ্যাস হয়ে গেছে। তা পরিহার করার চেষ্টা করুন।