মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে মন্দিরের ফলক উন্মোচন

আজিজুল হাই ১৩১ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে শতবর্ষী বাজার কালী মন্দিরের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সকালে ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, (পরিকল্পনা কমিশন) সচিব সুবীর কিশোর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডি আই জি ড. আক্কাছ উদ্দিন ভূঞা। মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ কুমার সাহার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও এলিশ শরমিন,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী ও বাসস’র সিনিয়র রিপোর্টার ড. উৎপল কুমার সরকার প্রমুখ।