মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগানে চরভদ্রাসনে মিনা দিবস পালিত

নাজমুল হাসান নিরব ৩০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার মীনা দিবস-২০১৮ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বাজারের অলিগলি প্রদক্ষিন করেন।

“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ স্লোগান নিয়ে বাজার চত্তর সহ প্রধান সড়ক প্রদক্ষিনের পর র‌্যালিটি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়। এতে রবীন্দ্র সঙ্গিত, নজরুল গীতি ও পল্লি গীতি সহ তিন পর্বে কোমলমতি শিশুরা প্রতিযোগীতা করেন। দিবসের র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগী বিজয়ী শিশুদের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, ইউএনও কামরুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ও স্থানীয় সমাজ সেবক মোঃ মোতালেব হোসেন মোল্যা প্রমূখ।