তাহিরপুরে নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুরে নাশকতা মামলায় তাহিরপুর সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান কবীরকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। উপজেলার বাদাঘাট বাজার থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমির উদ্দিন তাকে গ্রেফতার করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই আমির উদ্দিন জানান, গত পহেলা সেপ্টেম্বর রাত ৯টায় নাশকতার অভিযোগ তাহিরপুর বাজার থেকে
৬ জনকে গ্রেফতার করা হয়। এ মামলার ৪২ জনকে আসামী করে নাশকতার অভিযোগে তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন
একটি মামলা দায়ের করে। এ মামলায় তাহিরপুর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান কবীরসহ মোট ১০ জনকে
গ্রেফতার করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত তাহিরপুর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান কবীরকে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।