ময়মনসিংহে অপহরণের ১০১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরনকারী আটক ১
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও থেকে অপহৃতা ৯ম শ্রেণির ছাত্রী মর্জিয়া আক্তারকে (১৪) ১০১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেকিরবাড়ি তাতীর বাজার এলাকা থেকে গফরগাঁও থানার উপ পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরনকারী সুজনকেও গ্রেপ্তার করে পুলিশ।”
অপহৃতা মর্জিয়া আক্তারের (১৪) বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ভাংনাবাড়ি কুলিয়ারচর গ্রামে। সে ওই এলাকার আব্দুছ ছালামের মেয়ে।”
গফরগাঁও থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১০ জুন অপহৃতা মর্জিয়া গফরগাঁওয়ের চরমছলন্দ এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে আসে। ১৬ জুন বোনের বাড়ির সামনে থেকে গফরগাঁও পৌর এলাকার রাঘাইচটি গ্রামের ইমান আলীর ছেলে সুজন তার সহযোগিদের সহায়তায় মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ২২ জুন অপহৃতার বড় ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। “
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, টানা তিন দিন লাগাতার অভিযানের পর অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হই। অপহৃতাকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়া হয়েছে। অপহরনকারীকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হবে।”