বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চড় দক্ষীণবাড়ী গ্রামে জান্নাতুল রুবা(১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে । মৃত কলেজ ছাত্রী নবাবপুর ইউনিয়নের চড় দক্ষীণবাড়ী গ্রামের আব্দুর রশিদ বিশ্বোসের মেয়ে সোনাপুর মীর মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ।
মৃতের পরিবার জানান, জান্নাতুল রুবার মা পড়া লেখার জন্য রাগ করলে মায়ের উপর অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অপ মৃত্যু মামলা হয়েছে।