মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু

মুহাম্মদ কাইসার হামিদ ১০৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
আজ ১ অক্টোবর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের লিফলেট বিতরনের মাধ্যমে রাজধানীর ঢাকার মোহাম্মদপুর টাউন হল থেকে সপ্তাহব্যাপী গনসংযোগ কর্মসূচী শুরু হয়।
গনসংযোগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন , সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী , শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুছ ছাত্তার , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগ এর কৃষি ও সমবায় কেদ্রীয় উপ- কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।