বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা
দেশব্যাপী শুরু হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলা বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
এসময় চট্টগ্রাম মহানগর দলকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে চট্টগ্রাম বিভাগের ১২ টি দলের মাঝে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে চট্টগ্রাম জেলা দল। বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন চট্টগ্রামের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মো. আবদুল মান্নান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০১৮ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চট্টগ্রাম জেলা ফুটবল দলকে অভিনন্দন জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।তিনি আরো বলেন চট্টগ্রামের সকলেই এই গৌরবের অংশীদার।