প্রবাসে দালালমুক্ত আ.লীগ চাই
‘সৌদি আরব আওয়ামী লীগে দিনে দিনে অপরাজনীতি বেড়ে গেছে। কিছু মানুষের কারণে প্রবাস রাজনীতির অনেক ক্ষতি হচ্ছে। প্রবাস আ.লীগকে দালালমুক্ত রেখে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে সবাইকে আহ্বান জানানো হয়।’
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ঢাকা ও রিয়াদের মধ্যে প্রতিরক্ষা এবং শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ। এটি অবশ্যই খুবই আশাবাদী হওয়ার মতো একটি খবর। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ এ আগ্রহ প্রকাশ করেছেন।
সৌদিতে প্রবাসীদের সমস্যা, বেকারত্ব, ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য নতুন নানারকম নিয়ম-কানুন, গৃহকর্মী নির্যাতন ইত্যাদির বিষয়ে তদারকি করতে প্রধানমন্ত্রী চার দিনের সফরে সৌদি যান।
প্রধানমন্ত্রী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন করেন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া শেখ হাসিনা মদিনায় মসজিদে নববিতে মহানবী হজরত মুহম্মদ (স) এর রওজা মোবারক জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।