তাহিরপুরে আনসার ও ভিডিপি সমাবেশ
তাহিরপুরে আনসার ও ভিডিপি সমাবেশ/২০১৮ অনুষ্টিত। দুপুরে উপজেলা গনমিলনায়তন কেন্দ্রে আনসার ও ভিডিপি তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মুহাম্মদ আমিন উদ্দিন। তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আনসার দলনেতা আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা মোছাৎ শিউলি বেগম। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীবৃন্দ।