মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শাহরাস্তি উন্নয়ন মেলা র‌্যালি এবং লোকজ মেলা – ২০১৮

প্রতিনিধি ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস (শাহরাস্তি)।। শাহরাস্তি ল্যাবরেটরী স্কুলের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার র‌্যালি শেষে বেলা দেড়টায় উপজেলা পরিষদ মাঠে এ আলোচনা সভা অনূুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আসুন আমরা সরকারের এ উন্নয়নের ধারা বাহিগতা বজায় রাখতে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিটুস লরেন্স চিরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার ,পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, আওয়ামী লীগের সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, যুব উন্নয়ন কর্মকতা সৈয়দ ফেরদৌস আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারেফ হোসেন,প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির । উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মুনঞ্জুর ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল,যুবলীগের যুগ্ন আহরায়ক মাহফুজুল কবির, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার,পৌর যুব-লীগের আহবায়ক রেজাউল করিম বাবুল, ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধানীয়া, মেহের উত্তর চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ। এ ছাড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।