মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আদাবরে সংঘর্ষ ২দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর : কাদের

ডেস্ক রিপোর্ট ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজধানীর আদাবরে সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী দুইদিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আদাবরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে কেউ যেন রাজনৈতিক কারণে হয়রানি ও গ্রেপ্তার না হন, সে বিষয়ে নজর রাখতেও বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, যে দুদিনের মধ্যে তিনি এই ঘটনার তদন্ত করে এই রিপোর্ট জানতে চান। যারাই দায়ী হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া সারাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ চলছে এই অবস্থায় যেন কেউ রাজনৈতিক হয়রানি না হয়।