মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ১ জনের মৃত্যু

আজিজুল হাই ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মঙ্গলবার রাত ৯টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মাইজবাগ ইউনিয়নের ভাষা গোফুননগর এলাকার সুরুজ আলীর ছেলে সোহাগ মিয়া (২৫) খেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।