মাগুরার হতভাগ্য শিক্ষার্থীদের বিনীত আবেদন মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): আলোচিত এইচএসসি পরীক্ষায় নিবন্ধন বঞ্চিত মাগুরার আলোকদিয়ার অমরেশ বসু কলেজের হতভাগ্য ১৭৬ জন শিক্ষার্থী তাদের পরীক্ষার সুযোগ করে দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত আবেদন জানিয়েছে,
পাশাপাশি অবিভাবক ও মাগুরার বিশিষ্ট ব্যক্তিবর্গও সরকারকে বিষয়টি তদন্ত পূর্বক আশু সমাধান প্রত্যাশা করেছেন। দোষিদের শাস্তির দাবি জানিয়ে তারা জানিয়েছেন, নিবন্ধন জনিত সমস্যার বেড়াজালে আবদ্ধ আলোকদিয়ার অমরেশ বসু কলেজের এ সমস্যা নতুন নয়। এবছর একই সমস্যা নিয়ে মুখোমুখি হতে হলো তিন-তিন বার। অর্থাৎ একই বিষয়ে হ্যাট্টিকও করলো এই কলেজ।
উল্লেখ্য, গত ২০শে অক্টোবর ২০১৫ তারিখে এইচএসসি ২০১৬ পরীক্ষার নিবন্ধনের শেষ তারিখ ছিল।
এদিকে এই ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরে কলেজে ঘটেছে ব্যাপক প্রতিক্রিয়া। কলেজে উত্তেজনাকর অবস্থা বিরজ করছে। দুইবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
শিক্ষার্থীরা প্রথম থেকেই অধ্যক্ষ মোস্তফা ফারুক, উপাধ্যাক্ষ কাজী মোরশেদ আলম, প্রধান কেরানী শ্রী অনিমেষ এবং শিক্ষক শ্যামল কুমারদের অবহেলাকে দায়ি করে আসছেন। যদিও এদের কারোরই কোন মন্তব্য পাওয়া যায়নি।
এনিয়ে আজ আবার উত্তেজনা ছড়িয়ে পরে। অবস্থা বেগতিক দেখে কতৃপক্ষ স্থানীয় চেয়ারম্যান মোঃ আনিস উদ্দিন ও পুলিশের স্মরণাপন্ন হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এমতাবস্থায় শিক্ষার্থীরা অমরেশ বসু ডিগ্রী কলেজের মাননীয় সভাপতি এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা এটিএম আব্দুল ওয়াহ্হাবের সহায়তা কামনা করেছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-১১-২০১৫ইং/সোহেল/নিঝুম