মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে ইস্কাটনে নিজ বাসায় ফেরার পথে রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এ বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব।

তার আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালে ৭ এপ্রিল রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নোটিশ ওই বছরের জুনের ১০ তারিখে রফিকুল ইসলাম মিয়া গ্রহণ করলেও কোনো জবাব দেননি। পরে ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।