মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নরসিংদীতে বাসের ধাক্কায় ভৈরবের দুই মোটরসাইকেল আরোহী নিহত

সজীব আহমেদ ৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ
নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের নাম রায়হান (২৫) ও রিফাত (১৯)
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক মাহমুদাবাদ নামা পাড়া এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী হবিগঞ্জে একটি বাস বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেল কে ধাক্কা দিলে এর দুই আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই ভৈরবের তাতাঁর কান্দি গ্রামের দুলাল মিয়া ছেলে রায়হান অপর আরোহী একই গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে সিফাত মিয়া মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়াভাবে চালিত বাসটি ঘটনাস্থল থেকে আটক করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ/এবিএসটি