মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অপেক্ষায় আছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে। শুধুমাত্র নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, একটু সবুজ সংকেত পেলে সারাদেশে বিএনপির বিপুল নেতা-কর্মীর স্রোতধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, এই যাত্রা মির্জা ফখরুল ইসলাম ঠেকাতে পারবেন না।

বুধবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।

এসময় পুলিশ হেড কোয়াটারে বসে আসন্ন নির্বাচন প্রভাবিত করা হচ্ছে, সম্প্রতি বিএনপি’র পক্ষ থেকে করা এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

যেকোনো অভিযোগ তথ্য প্রমাণসহ উপস্থাপনের পাশাপাশি পল্টনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানান তিনি। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন আ.লীগ সাধারণ সম্পাদক।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশের গাড়িতে আগুন দিল। এছাড়া গাড়িতে উঠে লাফালাফি করলো। ভিডিও ফুটেজে আছে এমন একজন ব্যক্তি সোমবার ধরা পড়লো। তাহলে সেকি রাজনৈতিক কারণে ক্ষমা পাবে। এ ধরনের অপরাধ যারা করবে তাদের নির্বাচনের কারণে ছাড় দেয়া হবে এটা যেন বিএনপি মনে না করে। তারা এগুলো বলে। কারণ অভিযোগ আর নালিশ বিএনপির পুরনো অভ্যাস।’