বরগুনার বেতাগীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের এক যুবকের আত্মহত্যা খবর পাওয়া গেছে। জানা গেছে, মৃত যুবক ফুলতলা গ্রামের মো. খলিল বিশ্বাসের ছেলে মো. মেহেদী হাসান(২২)।
নাম না প্রকাশের সর্তে কয়েকজন বলেন, মৃত মেহেদী হাসান মাদক সেবন করত এবং প্রায়ই নেশাগ্রস্থ হয়ে থাকত। আরো বলেন, বেশ কয়েকদিন হয় তার স্ত্রী পারিবারিক দ্বন্দে বাবার বাড়ি চলে গেলে তিনি বিষন্নতায় ভূগছিলেন হয়তবা তারই জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, বরগুনা সহকারি পুলিশ সুপারের নির্দেশক্রমে রাত সাড়ে ১২ টায় মৃত ব্যাক্তির নিজ বাসগৃহ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছি। তবে সাথে সামান্য পরিমান মাদক দ্রব্যে পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।