মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বুড়িগঙ্গায় লাশ উদ্ধার যশোর বিএনপির সহ-সভাপতি

ডেস্ক রিপোর্ট ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

ঢাকার বুড়িগঙ্গা থেকে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর আবুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার( ২২ নভেম্বর) রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১৮ নভেম্বর) পল্টন থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করে তার পরিবার। গেল সোমবার (১২ নভেম্বর) তিনি দলীয় মনোয়ন সংগ্রহে তিনি ঢাকায় আসেন। পরে মনোনয়নের ক্ষেত্রে দলীয় সাক্ষাতকারে অংশ নেয়ার জন্যে ঢাকার একটি হোটেলে অবস্থান করে বলে জানিয়েছিলেন তার পরিবার।

এদিকে আবু বক্কর আবুর লাশ উদ্ধারের পর বিএনপি দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী বলেন, ‘আমি দুই তিনদিন ধরে বলেছি যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর আবু বিএনপির মনোনইয়ন ফরম জমা দিয়ে সাক্ষাতকারের প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। সেই হোটেল থেকে তাকে আর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে ধরে নিয়ে যায়। আজ তার লাশ পাওয়া গেছে। তাকে নির্মমভাবে হত্যা করে তাকে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হয়েছে।সরকারের মদদেই তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের চরম শাস্তি দাবি করছি’