মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নির্বাচনে অপশক্তির বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট ৩৫০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আসন্ন সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাভারের হিন্দু ভাকুর্তায় কালিপদ দাসের বাসভবনে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে অপশক্তির তৎপরতাকে ভয় না পাওয়ার জন্যও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহক হয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য এই অপশক্তির বিরুদ্ধে আপনারা ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। যারা আমাদের সম্প্রীতির বন্ধনকে নস্যাৎ করতে চায়। তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। আগামী নির্বাচনে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সময় অনেক অশক্তি মাথাচাড়া দিয়ে উঠেন।