মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হিলিতে কেজিতে ৭ থেকে ৮ টাকা পেঁয়াজের দাম কমেছে

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

বাজারে দেশীয় পাতা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে ৭ থেকে ৮ টাকা। এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে সেই পেঁয়াজ বন্দরে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা।

পেঁয়াজের দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের নাগপুর ,পাটনা, নাসিকসহ বিভিন্ন প্রদেশে নতুন নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এছাড়াও দেশের বাজারে দেশী পাতা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দেশের বাজারে চাহিদা কমেছে ভারতীয় থেকে আমদানি করা পেঁয়াজের। আর এরই প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের ৭ কর্ম-দিবসে ২৩৫ ট্রাকে ৪ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

এদিকে বেশি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি হওয়াই ক্ষতির মুখে পড়তে হচ্ছে পেঁয়াজ আমদানিকারকদের।