উলিপুরে ৯ শিক্ষার্থী প্রাথমিক ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তদন্ত করলো জেলা প্রশাসন
এস এম আশিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুরে ইবতেদায়ি শিক্ষা সমাপণি পরীক্ষায় ৯ শিক্ষার্থী অংশ গ্রহণ করতে না পারায় এ খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজুর রহমানকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আজ (শনিবার) সকালে ওই কমিটি উপজেলার পান্ডুল ইউনিয়নের আমুয়ার খাতা নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি সরেজমিন তদন্ত করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, জেলা প্রাথমিক শিক্ষ অফিসার স্বপন কুমার রায় চৌধুরি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক শাহ্ , সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজুর রহমান বলেন, তদন্তে ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর হাজিরা খাতা সহ কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং যেসব শিক্ষার্থীর নাম দেয়া আছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত। উল্লেখ্য, গত রবিবার ইবতেদায়ি শিক্ষা সমাপণি ইংরেজি পরিক্ষায় অংশ গ্রহনের জন্য কেন্দ্রে আসলে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের রেজিষ্ট্রশন কার্ডে নাম ও ছবির অমিল থাকায় তাদেরকে পরিক্ষায় অংশগ্রহন করতে দেয়া হয় নি।