মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় আজ বিএনপি’র মনোনীত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রতিনিধি ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
সাইমুন আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি’র ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একজন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের নিকট দু’জন মনোনয়নপত্র দাখিল করেন।

 

জানা যায় যে, বিএনপি থেকে ৩ জনকে প্রার্থীকে ঘোষণা করে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মনোনয়ন পেয়ে আজ বুধবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা মুশফিকুর রহমান। পরে তিনি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এই সময় আখাউড়া ও কসবা উপজেলার কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন। এই দিকে জেলা বিএনপির সহ সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারী বিকালের দিকে এবং উপজেলা বিএনপির সভাপতি ও আখাউড়া উপজেলা চেয়ারম্যান থেকে সদ্যপদত্যাগকারী ইঞ্জি. মোঃ মুসলিম উদ্দিন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন । এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো. হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান নান্নু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল ফারুক বকুল, প্রমুখ।