মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির রুদ্ধদ্বার বৈঠক ইইউ প্রতিনিধিদলের সঙ্গে

ডেস্ক রিপোর্ট ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ডএটনি মারিয়া গুনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাননজরুল ইসলাম খানআমীর খসরু মাহমুদ চৌধুরীচেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদভাইস চেয়ারম্যান রিয়াজ রহমানসাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানানির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে অবহিত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, বর্তমানের নির্বাচন কমিশন এখনো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেনি। দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চলছে। প্রতিকূল পরিবেশ সত্বেও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে বিএনপি হতাশ হয়েছে বলেও প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

এর আগে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা।