মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধাদের সহায়তায় সোনালী ব্যাংকের কর্মসূচি

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

muktijoddha songsod logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সোনালী ব্যাংক লিমিটেড সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য সহজ শর্তে ঋণ কর্মসূচি চালু করেছে।

বিশেষ এই ঋণ কর্মসূচি সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ ১৫ অক্টোবর একটি সার্কুলার জারি করেছে।
ব্যাংকের সব শাখা থেকে মুক্তিযোদ্ধারা এ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন এবং ব্যবসায় এ ঋণ কর্মসূচি চালু করা হয়। সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ ঋণ সুবিধা সহজ শর্তে গ্রহণ করতে পারবেন। ব্যাংকের সিএসআর বা সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির আওতায় এ ঋণ কর্মসূচি চালু করেছে।

প্রেস বিজ্ঞপ্তি।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-১১-২০১৫ইং/নিঝুম