মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নির্বাচনী প্রচারনায় স্পিকার ‘মুই’ বলে মন দখল করছেন!

প্রতিনিধি ৪৪৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।। সংসদ নির্বাচনে রংপুর-৬, পীরগঞ্জ আসনে আ’লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘মুই’ বলে পীরগঞ্জের ভোটারদের মন দখল করছেন।

বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় তিনি বলছেন, ‘মুই’ তোমাদের কাছে ফির (আবার) ভোট নিবার আল্ছো। তোমাদের ছোট বোনের মতই মুই। মোক ভোট দিয়া নির্বাচিত করেন। তার বিনিময়ে মুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থাকি আগের ন্যাকান (মত) তোমাদেরকে উন্নয়ন আনি দিম। সোমবার সন্ধ্যায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক আর অন্ধকারে আচ্ছন্ন ছিল। আ’লীগ সরকার আপনাদেরকে পাকা রাস্তা আর বিদ্যুৎ সরবরাহ দিয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিতকা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিন।

এর আগে আদিবাসী মহিলা ও যুবতীরা সান্তালী নাচ-গান পরিবেশন করে স্পিকারকে বরণ করে নেয়। পাশাপাশি যুবতী ও মহিলারা স্পিকারকে বুকে জড়িয়ে ধরে নৌকায় ভোট চাই স্লোগান দেয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, জেলা আ’লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যার আতোয়ার রহমান মন্ডল, উপজেলা জাপার সম্পাদক নুরে আলম যাদু, আ’লীগ নেতা অধ্যক্ষ মোমিনুল ইসলাম রন্তু, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন প্রমুখ।