মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

তথ্য প্রযুক্তি ২৯৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজ ‘Bangladesh Nationalist Party-BNP’ হ্যাক করে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘গত রাত ৩টার দিকে হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে। এসকল পোস্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।’

এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’