মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নতুন প্রজন্মকে মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

rowshon_ershad
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, সারাদেশে মাদকের ভয়াবহতা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে, তরুণ সমাজ আমাদের অহংকার। ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ জাতির প্রতিটি দুর্যোগে ও আন্দোলন সংগ্রামে এ তরুণ সমাজের ভূমিকা রেখেছে। মাদকের কবলে পড়ে জাতির অহংকার এ তরুণ সমাজ আজ ধ্বংস হতে চলেছে।

বেকারত্ব ও হতাশা থেকে যুব সমাজের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এ মাদকের সাথে যারা জড়িত এদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জাতি হিসেবে আমরা অচিরেই ধ্বংস হয়ে যাবো।