মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিরোধীদলীয় নেতা এরশাদ, ভাই জি এম কাদের উপনেতা

ডেস্ক রিপোর্ট ১০০ বার পঠিত ১ মিনিটের পাঠ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদলীয় নেতা, তার ছোট ভাই জি এম কাদের উপনেতা।

জাতীয় সংসদ সচিবালয় বুধবার প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।



প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা এইচ এম এরশাদকে বিরোধীদলের  নেতা, জি এম কাদেরকে উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেন।

বিগত দশম সংসদে বিরোধীদল ছিল জাতীয় পার্টি। আর বিরোধীদলের নেতা ছিলেন এরশাদের স্ত্রী, জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। ওই সংসদে বিরোধীদলের কেউ উপনেতা ছিলেন না।