৪ দফা দাবীতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বেকার মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সাধারণ ছাত্রছাত্রীদের ৪ দফা দাবী সহ অন্যান্য দাবী সমুহ বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বি.এম.টি.পি.এস.পি এর আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান।
সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৩ সালে গত ১৮ জানুয়ারী স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লেখা ছিল শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল থেকে পাস করা ডিপে্লামাধারীদের নিয়োগে অংশ গ্রহণ করতে পারবে। পরে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কারিগরি শিক্ষা বোর্ডের মেডিকেল টেকনোলজি ট্রেড কোর্স এর অনুমোদিত ৬টি প্রতিষ্ঠান ও ৫জন ছাত্র উচ্চ আদালতে মামলা করে।
এই পরিপ্রেক্ষিতে ওই বছরই হাইকোর্ট এক আদেশে নিয়োগ কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেয় যা এখনো বহাল। বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা প্রকৌশলী, সরকারী চাকুরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী/১০ গ্রেডের গেজেটেড কর্মকর্তার পদ-মর্যাদা প্রদান করা হলেও সমযোগ্যতা নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অদ্যাবধি দ্বিতীয় শ্রেণী/১০ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার পদ-মর্যাদা প্রদান করা হয়নি। বক্তারা, ১৫ দিনের মধ্যে দাবী সমূহের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ২রা ডিসেম্বর সারাদেশে নতুন কর্মসূচি ঘোষনা করা হবে।