মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাবির ৭৫ শিক্ষার্থী একসঙ্গে এসআই

ডেস্ক রিপোর্ট ৩২৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৫ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পেয়েছেন। যাদের মধ্যে মেয়ে শিক্ষার্থী চারজন। বাকি ৭১ জন ছেলে।

৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া এসব এসআই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা মহানগর পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কলা অনুষদের একজন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ১৩ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ২২ জন, বিজ্ঞান অনুষদের ১২ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদের তিনজন এবং কৃষি অনুষদের দুইজন। এছাড়া বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছেন। মোট ৭৫ শিক্ষার্থী।