আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমার সহ-সভাপতির মাতার মৃত্যু
আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি সৈয়দ নুহু-উল-আলম নবীন এর মাতা মোসাঃ সৈয়দা লুৎফুন্নেছা করুনা সোমবার রাত ৭:৩০ মিনিটে তার আমতলীস্থ নিজ বাসায় মৃত্যুবরন করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় আমতলী কেন্দ্রীয় জামে মসজিদে ও দুপুর ১১:০০টায় তার নিজ বাড়ী হলদিয়ায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দতাফন করা হয়। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে আমতলী প্রেসক্লাবের সকল সদস্য তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।