মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডাস্টবিন থেকে সোয়া কোটি টাকার সোনা উদ্ধার!

ডেস্ক রিপোর্ট ১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে সোয়া কোটি টাকার ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো ওই সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, সোমবার বিকেলে অ্যাপ্রোনের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত (মালিক বিহীন) অবস্থায়  ২০টি সোনার বার (যার মোট ওজন ২৩২৪ গ্রাম) উদ্ধার করা হয়। যার মোট মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।