আখাউড়ায় বজ্রপাতে ও পানিতে ডুবে ২জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শামসুল আলম (৩১) নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা আব্দুল হাই মিয়ার ছেলে। তিনি আখাউড়া বনগজ গ্রামের মেহের আলীর সবজির বাগানে কাজ করতেন।
এছাড়াও আখাউড়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী নাইম নামের এক শিশু মারা গেছে । নাইম উপজেলার আজমপুর গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনাসূত্রে জানাযায়, প্রতিদিনের মতোই বাড়ির উঠানে খেলা করছিল নাইম। খেলার করার সময় বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় সে। লোকজন নাইমকে গর্ত থেকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।