কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে নৌ চলাচল বন্ধ
প্রবল বৃষ্টি আর বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে নৌ চলাচল বন্ধ করা হয়েছে।
আজ বিকেল ৫টার দিকে হঠাৎ করেই প্রবল বাতাস ও বৃষ্টি শুরু হওয়ার কারনে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বিকেল ৫টার দিকে বাতাসের বেগ বেড়ে গিয়ে ঝড়ে পরিণত হওয়ায় কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় থাকা নৌযানগুলোকে পদ্মার চরে নোঙর করে নিরাপদে থাকতে বলা হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।উল্লেখ্য যে আজ দুই দিন যাবত সারাদেশে প্রবল বৃষ্টি আর বাতাশ হচ্ছে।
এখন ও হালকা বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বাতাস বইছে। অবস্থা স্বাভাবিক হলে সব নৌযান চলাচল শুরু করবে।