বরগুনায় বিদ্যুত বিভ্রাট লেগেই রয়েছে
চাহিদানুযায়ী কোন ঘাটতি না থাকলেও বিতরণ ও সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে আমতলী উপজেলায় বিদ্যুৎ সংকটে রয়েছেন সাধারণ মানুষ। জরুরি চিকিৎসা সেবাসহ পানি সরবরাহ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও ক্ষতির সম্মুখীন হচ্ছে। দৈনিক দুই থেকে ৫ বার বিদ্যুত যায় আবার আসে ।
আসন্ন গ্রীস্মের গরমের সাথে রমজানে দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছবে তা নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যুত গ্রাহকরা। গত কয়েকদিনের বর্ষণে বিদ্যুত বিভ্রাট লেগেই রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আমতলী, উপজেলায় বিদ্যুৎ চাহিদা রয়েছে প্রায় সাড়ে ৪ মেগাওয়াট। আসন্ন গ্রীস্মে তা ৬ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। পুরনো বিতরণ ও সরবরাহ ব্যবস্থার সাথে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মনোহর কুমার বিশ্বাস মুঠোফোনে জানান, দুর্যোগ জনিত কারনে বিদ্যুত বিভ্রাট হচ্ছে । এখন আবহাওয়া ভাল বিদ্যুত বিভ্রাট হবেনা।