মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে বৃদ্ধা নিহত

প্রতিনিধি ৮৪ বার পঠিত ২ মিনিটের পাঠ


মোঃ নুরুজ্জামান শিকদার (রাজু), শিবচর, মাদারীপুর ।। শিবচরের মুন্সি কাদিরপুর গ্রামে অগ্নিকান্ডে এক বৃদ্ধা নিহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় আরো এক নারীকে ঢাকায় প্রেরন করা হয়েছে। অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, আজ শনিবার দুপুরে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে রান্না ঘর থেকে কাদির শেখের বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা করিমন বেগম ও  কুনসুম বেগম আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে তারা নিজেরাই মারাত্মক অগ্নিদগ্ধ হয়। অগ্নিকান্ডে ৩টি ঘর ও ২টি গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ২জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বৃ্দ্ধা করিমনকে মৃত ঘোষনা করেন। আর কুনসুমকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  নিহত করিমন বিবি একই ইউনিয়নের কাচাই মুন্সীর কান্দি গ্রামের মৃত আনেছ ঢালীর স্ত্রী। 

এসআই মোঃ মাজাহার হোসেন ও এএসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিবচর থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে রান্না ঘর আগুনের সুত্রপাত। মৃতদেহ বাড়িতেই রয়েছে, মুমুর্ষ অবস্থায় কুনসুমকে ঢাকায় পাঠানো হয়েছে।